ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় সরকারি চাল-আটা জব্দ, ২ দোকানীকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ পিএম
X

সাভারের আশুলিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মার্কেটের মুদি দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মার্কেটটির নীচ তলার দুটি দোকান থেকে বিপুল পরিমাণ সরকারি চাল ও আটার বস্তা জব্দ করা হয়েছে। 

বুধবার বিকেলে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।
 
জানা গেছে, নবীনগর সেনা মার্কেটের নীচ তলার দুটি মুদি দোকানে খাদ্য অধিদপ্তরের ১৫০ বস্তা চাল ও ৩২ বস্তা আটা রয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) আশুলিয়া ইউনিটের এমন গোপন সংবাদের ভিত্তিতে সাভার উপজেলা ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ওই মার্কেটের সেকেন্দার আলীর দোকান থেকে ১৫০ বস্তা সরকারি চাল এবং রফিকুল ইসলামের দোকান থেকে ৩২ বস্তা সরকারি আটা জব্দ করা হয়। এ ঘটনায় গোপালগঞ্জ স্টোরের মালিক সার্জেন্ট (অব.) সেকেন্দার আলীকে ১ লক্ষ টাকা ও ফরহাদ স্টোরের মালিক মোঃ রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝