ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় পাচারকালে ৬৯৭ বস্তা সরকারি চাল উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:১৩ পিএম
X

খুলনার খালিশপুর ক্রিসেন্ট গেট এলাকার গোয়ালপাড়া কমিউনিটি সেন্টরের সামনে একটি বাসা থেকে ৬৯৭ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে জেলা প্রশাসন ও পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে অবস্থিত দ্বীন মোহাম্মদ মনজিল থেকে সুমন মল্লিক নামে এক ভাড়াটিয়ার ভাড়া নেওয়া ঘর থেকে এসব চাল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্বীন মোহাম্মদ মনজিলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন মল্লিকের ঘর থেকে চাল সরিয়ে নেওয়ার চেষ্টা করে কালোবাজারিরা। চোরাকারবারিরা পালিয়ে গেলেও সুমন মল্লিকের ভাড়া নেওয়া ঘর এবং পার্শ্ববর্তী প্লাটিনাম জুট মিলসের স্টাফ কোয়ার্টারে রক্ষিত মোট ৬৯৭ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।

পরে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব মোবাইল কোর্ট বসিয়ে চালগুলো জব্দ করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন খালিশপুর থানাকে।

খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, উদ্ধারকৃত ৬৯৭ বস্তা চাল জব্দ করে খাদ্য গুদামে রাখা হয়েছে। কালোবাজারি ও এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝