গোপালগঞ্জ জেলা কারাগারে পোষ্টাল ব্যালটে ভোট প্রদান করবেন ৩৩ জন কয়েদি। পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মাত্র ৩৩ জন কয়েদি রেজিস্ট্রেশন করেছেন।
রেজিস্ট্রেশনের শেষ সময় পর্যন্ত কারাগারে মোট ৭২৪ জন কয়েদি ছিলেন। এর মধ্যে ২২ জন নারী কয়েদি এবং বাকি সবাই পুরুষ কয়েদি। ২২ জন নারী কয়েদির মধ্যে ৫ জন পোষ্টাল ব্যালটে ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন।
গোপালগঞ্জ জেলা কারাগারের তত্বাবধায়ক শওকত হোসেন মিয়া জানিয়েছেন, ৭২৪ জন কয়েদির মধ্যে ২৮ জন পুরুষ ও ৫ জন নারী কয়েদি পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এদের সকলের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এখনও তারা কারাগারে পোষ্টাল ব্যালট পাননি। ভোটগ্রহণের জন্য কারাগারের ভিতরে দুইটি গোপন বুথ প্রস্তুত করা হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান সাংবাদিকদের জানান, জেলায় মোট ৯,৯৯৮ জন ভোটার পোষ্টাল ভোটের জন্য আবেদন করেছেন। এর মধ্যে কয়েদি রয়েছেন ৩৩ জন।
এমএইচ/আরএন