ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজাসহ পিকআপ আটক, গ্রেপ্তার ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম
X

লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজা ও একটি ছোট পিকআপভ্যানসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় র‍্যাব-১১ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন মাদক ব্যবসায়ী আপন ও করিম। তারা রামগতি উপজেলার বাসিন্দা। অপর আটক পিকআপচালক মাসুম গাজীপুর জেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, একটি পিকআপভ্যানে করে চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে গাঁজা পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মজুচৌধুরীর হাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে পিকআপভ্যানসহ গাঁজা জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। বর্তমানে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরএই্চ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝