ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন আর নেই: সারজিস
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম আপডেট: ২৬.০১.২০২৬ ১০:৩৫ পিএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দিন আর নেই বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনের (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) ১১ দলীয় প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম। 

সোমবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের তুলারডাঙ্গা এলাকায় প্রচারণা সভায় তিনি এমন মন্তব্য করেন।

সারজিস বলেন, 'শেখ হাসিনা ভারতে বসে সিদ্ধান্ত নেবে, ওই দিন এখন আর নাই। দেশের বাইরে বসে অন্য কোনো দেশ বা এজেন্ট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে সেই দিন আর নাই। এই বিপ্লবী প্রজন্ম ঘুমিয়ে নেই। প্রয়োজন হলেই তারা মাঠে নামবে।'

তিনি বলেন, 'বাইরে থেকে এমন অনেক কিছু বলা যায়। সাহস থাকলে বাংলাদেশে আসুক। দেশের মানুষ তাদের দেখিয়ে দেবে তাদের কি অবস্থান। প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় রাজনীতিবিদদের ক্ষমতার অপব্যবহার যদি আমরা বন্ধ করতে পারি এবং প্রত্যেক জায়গায় জনগণের সাথে ইনসাফ করতে পারি, তাহলে আমরা এই বাংলাদেশকে মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।'

তিনি আরও বলেন, 'মানুষের মধ্যে ব্যাপক সাড়া। এ কারণে আমরা যে ১১টি দল অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জুলুম করেনি, চাঁদাবাজি করেনি, মানুষকে মিথ্যে মামলা দেয়নি। হয়তো উপকার করার চেষ্টা করেছে, কিন্তু ক্ষতি করেনি। এই জায়গা থেকে মানুষ আশান্বিত হচ্ছে। তারা বলছে ভোটের দিন ব্যালটের বিপ্লব দেখতে পাবেন এবং তারা সকল জুুলুমের উত্তর এবার ব্যালটের মাধ্যমে দেবেন। আমরা যদি স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ শুধু পঞ্চগড়-১ আসন নয় সারাদেশে ১১ দল ঐক্যবদ্ধ ভাবে এবার সরকার গঠন করবে।'

সারজিস বলেন, 'পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী যদি বলে থাকে প্রশাসন আমাদের সহযোগিতা করছে, তাহলে তারা নিজের দোষ ঢাকার জন্য মিথ্যে ব্লেম দিচ্ছে। তারা কোনো নিয়ম মানছে না। প্রশাসনকে তোয়াক্কা করছে না। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা যদি সকল রাজনৈতিক দলের সাথে আপনাদের ওই গার্ডস দেখাইতে না পারেন, নিয়মনীতি না মানাইতে পারেন, তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দিন।'

তিনি বলেন, 'আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই এবং রাজনৈতিক দলগুলোর সাথে সুন্দর সম্পর্ক চাই। তবে আমরা দেখছি বিএনপি স্থানীয় পর্যায়ের নেতারা মানুষকে হুমকি দিচ্ছে। সনাতন ধর্মালম্বীদের হুমকি ধামকি দিচ্ছে। তারা এরই মধ্যে স্বৈরাচারের আচরণ প্রকাশ করা শুরু করেছে। আমরা বলতে চাই, যত দ্রুত যাদের পাখনা গজায়, তত দ্রুত তাদের পাখনা ভেঙে যায়। আমরা আহ্বান করবো সবাই মিলে মানুষের কাছে যাই, মানুষের কাছে ভোট চাই, মানুষ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে। আপনারা এই কাজগুলো করলে ভোট বাড়বে না কমবে। মানুষ এবার ইনসাফের পক্ষে থাকবে। জুলুমের বিরুদ্ধে থাকবে।'

এসআই/এমএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝