ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইতালির ভিসা আবেদন ফেব্রুয়ারির ৬‌ দিন বন্ধ থাকবে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম আপডেট: ২৭.০১.২০২৬ ১১:২৬ এএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ ছয় দিন বন্ধ থাকবে। 

সোমবার ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হ‌য়ে‌ছে, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী সব ইতালিয়ান ভিসা অফিসে কোনো ধরনের আবেদন জমা দেওয়া সম্ভব হবে না। প্রযুক্তিগত উন্নয়ন কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভিএফএস গ্লোবালকে আবেদনপত্র গ্রহণ না করার পাশাপাশি প্রত্যাহারের অনুরোধ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এরই মধ্যে জমা দেওয়া আবেদনের বিপরীতে দূতাবাস যদি অতিরিক্ত কোনো কাগজপত্র চেয়ে থাকে, কেবল সেই নথিপত্রগুলো ওই সময়ে জমা নেওয়া হবে। 

বার্তায় আরও উ‌ল্লেখ করা হয়, যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বা এর কাছাকাছি সময়ে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন, তাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য দৃঢ় ভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ, একটি ভিসা ইস্যু বা অনুমোদনের জন্য ন্যূনতম ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

এমএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝