ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ পিএম
X

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন খায়রুল হোসেন কামরুল (২০) ও ইয়াছিন রানা (২৭)। তাদের মধ্যে খায়রুল ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ইয়াছিন পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।

জানা যায়, রাতে দুই বন্ধু মোটরসাইকেলে করে তাদের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার সময় শনির আখড়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে দুজন ছিটকে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন। এর দেড় ঘণ্টা পর ইয়াছিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে।

এসএল/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝