ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কমলগঞ্জে বাড়ির পাশে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম
X

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতবাড়ির পাশে পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের সিএনজি চালক সুলতান মিয়ার বাড়ির পাশে গ্রেনেডটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের সিএনজি চালক সুলতান মিয়ার বাড়ির পাশে একটি পুকুর রয়েছে। কয়েকদিন আগে ওই পুকুরে মাছ মারার সময় গ্রেনেডটি পাওয়া যায়। তবে বিষয়টি না বুঝে পাশের জমির একটি খাদে ফেলে দেওয়া হয়। শনিবার সকালে স্থানীয় কৃষক মিন্নত আলী ঘাস কাটতে গেলে গ্রেনেডটি দেখতে পান এবং বিষয়টি পতনউষার ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদকে জানান। পরে তিনি পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাল পতাকা টানিয়ে জায়গাটি সংরক্ষণ করে রেখেছে।

স্থানীয়রা ধারণা করছেন, গ্রেনেডটি বহু পুরোনো এবং এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে। কারণ, ওই এলাকায় অবস্থিত শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করত। স্থানীয়দের মতে, সে সময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে পড়ে থাকতে পারে। এর আগেও গত বছরের জুলাই মাসে একই গ্রাম থেকে আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছিল।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রেখেছি। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝