ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পোস্টাল ব্যালটে ভোট দেবেন যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ বন্দি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:০৭ এএম
X
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে যশোর কেন্দ্রীয় কারাগারের চার দেয়ালের ভেতরে থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ১২৯ জন বন্দি। গত ৩১ ডিসেম্বর এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলার আবিদ আহম্মেদ।

কারা কর্তৃপক্ষ জানায়, শুরুতে অনেক বন্দি ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও জাতীয় পরিচয়পত্র (NID) না থাকা কিংবা দ্রুত জামিনে মুক্তির সম্ভাবনা থাকায় অনেকেই শেষ পর্যন্ত নিবন্ধিত হননি। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ১২৯ জন বন্দি অনলাইনে তাদের আবেদন সম্পন্ন করেছেন।

আবিদ আহম্মেদ জানান, নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালট আসার পর কারাগারের ভেতরেই ভোটগ্রহণের ব্যবস্থা করা হবে। প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত জানাতে বন্দিদের বিশেষ বুকলেট দেওয়া হবে। ভোট দেওয়ার পর ব্যালট পেপার সিলগালা করে ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। কোনো নিবন্ধিত বন্দি ভোটের আগে জামিনে মুক্তি পেলেও নিয়ম অনুযায়ী তাকে কারাগারে এসেই ভোট দিয়ে যেতে হবে বলে জানান তিনি।

এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান জানিয়েছেন, বন্দিদের এই সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।

এসকে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement