ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শান্তি-উন্নয়ন-নিরাপদ খুলনা গড়ে তুলতে চাই: মঞ্জু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম
X
Advertisement

সমৃদ্ধ ও নিরাপদ খুলনা গড়তে চাই উল্লেখ করে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা একটি বিভাগীয় শহর। শিল্প সমৃদ্ধ ছিল একসময়। এখন কিন্তু শিল্পহীন খুলনা। বন্দর-শিল্পনগরীর সেই ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করতে চাই। একটি উন্নয়নমুখী খুলনা করতে চাই। এখানে তরুণদের জন্য নানা পরিকল্পনা আমাদের আছে, সেই কাজটি করতে চাই। শিল্পকল-কারখানা বন্ধ হয়ে গেছে, এটি আবার পূর্বের রূপে ফিরিয়ে আনতে চাই। সমৃদ্ধ খুলনা গড়ার লক্ষ্যই আমাদের, সেইভাবেই কাজ করছি। শান্তির খুলনা, উন্নয়নের খুলনা এবং নিরাপদ খুলনা গড়ে তুলতে চাই।    

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় খুলনা নিউ মার্কেট কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনগণের মাঝে এসেছেন। ১৭ বছর পর তিনি এসে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সেই উন্নয়নের রাজনীতি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। জনগণকে একটি স্বনির্ভর অর্থনীতি উপহার দেবে বিএনপি। তিনি নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডের কথা বলেছেন। এছাড়া স্বাস্থ্য, শিক্ষাসহ সকল খাতে তিনি উন্নয়নের পরিকল্পনা নিয়েছেন। এগুলো নিয়েই আমরা কাজ করতে চাই। আরও অনেক নির্বাচনী পরিকল্পনা আমাদের রয়েছে, যেটি আমাদের নেতা তারেক রহমান প্রকাশ করবেন।

সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমরা চাই একটি মানবিক বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানের মধ্যদিয়ে যে বাংলাদেশ যাত্রা শুরু করেছে, সেই যাত্রায় তাদের স্বপ্ন বাস্তবায়নই আমাদের লক্ষ্য। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি উন্নয়নমুখী পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছেন। মানুষের কল্যাণে কাজ করছেন। 

নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের প্রাণের দল। বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন এবং একাধিকবার দেশ পরিচালনার দল। সেই বিএনপি আগামী নির্বাচনে ভালো ফলাফল করবে জনগণ আমাদের সেই বার্তা দিয়েছে।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, মাহবুব হাসান পিয়ারু, আলমগীর হোসেন আলম, আব্দুল হাকিম, শামীম খান, সুলতান মাহমুদ সুমন, সাইফুল বকসি, দাউদ বকসি, রাজিব খান রাজু, শহিদুল বেল্লাল, মোস্তফা সাব্বির, খোন্দকার সোহেল, শেখ মেহেদী হাসান, সিদ্দিক মাতবর, শামীম রেজা, নাঈম ইসলাম, জাহাঙ্গীরসহ এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।  

এসএমএস/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement