ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাউফলে অর্ধশত নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার জামায়াতে যোগদান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:১৭ পিএম
X

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার ধুলিয়া হাইস্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামি ও ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। তিনি জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের পটুয়াখালী-২ বাউফল আসনের দাঁড়িপাল্লার এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে হাত রেখে দলে যোগদান করেন। পরে ড. শফিকুল ইসলাম মাসুদ বিএনপি থেকে আসা ওই নেতাকে বুকে জড়িয়ে নেন।

যোগদানকালে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান বলেন, “আজ থেকে আমি জামায়াতে ইসলামির সঙ্গে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো। মৃত্যুর আগ পর্যন্ত জামায়াতের রাজনীতি করতে চাই।”

তিনি আরও বলেন, “জামায়াতে যোগ দেওয়ার কারণে যদি আমার কোনো ক্ষতি হয়, তবে আমার একমাত্র সন্তান ও পরিবারের দায়িত্ব যেন ড. শফিকুল ইসলাম মাসুদ গ্রহণ করেন।”

দলীয় সূত্র জানায়, হাসান খানের সঙ্গে অর্ধশতাধিক নেতাকর্মী এ সময় জামায়াতে ইসলামিতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা ইসহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝