ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিনাজপুরের মানুষের সঙ্গে সৎ ভাইয়ের মত আচরণ করা হয়েছে: জামায়াতের আমির
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দিনাজপুর বাসীর সঙ্গে সৎ ভাইয়ের মত আচরণ করা হয়েছে। দেশের বিভিন্ন পৌরভাকে সিটি করর্পোরেশন করা হলেও প্রাচীন পৌরসভা হওয়ার পরও দিনাজপুরকে সিটি করর্পোরেশন করা হয়নি। আপনাদেরকে বিশ্বস্ততার সঙ্গে বলছি জামায়াতে ইসলাম সরকার গঠন করলে দিনাজপুরকে সিটি করর্পোরেশন করা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সোয়া ৩টায় গোর এ শহীদ ময়দানের দক্ষিণ অংশে পুলিশ সুপার কার্যালয়ের সামনে হেলিপ্যাড মাঠে ত্রেয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরে ১০ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, অনেক জেলায় গ্যাস সুবিধা থাকলেও দিনাজপুরে নেই। এ জেলায় কয়লা পাওয়া গেছে, সে কারণে গ্যাস পাওয়ারও সম্ভাবনা রয়েছে। কিন্তু বিগত সময়ে গ্যাস নিয়ে বৈজ্ঞানিক কোন জরিপ চালানো  হয়নি। অনেক দেশ স্বাধীনতার মাত্র ২৫ বছরে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে। অথচ এই অঞ্চলের মানুষ হাড়ভাঙ্গা পরিশ্রম করে ফসল ফলাচ্ছেন। আবার সঠিক মূল্য পাননা। আমরা ক্ষমতায় গেলে আম লিচু টমেটোসহ কৃষি পণ্য সংরক্ষণ  ও প্রসেসিং কারখানা স্থাপন করব। সিটি করর্পোরেশন হলে ও কারখানা স্থাপন করা হলে কৃষক সুবিধামত সময়ে তার পর্ণ্য বিক্রি করে ন্যায় মূল্য পাবেন। কর্মসংস্থান হবে। উত্তরাঞ্চল হবে কৃষির রাজধানী। 

তিনি যোগ করে বলেন, দিনাজপুরে চাঁদা বাজী হয় না, এ সময় উপস্থিত জনগণ চিৎকার করে চাঁদাবাজী হয় বলে জানালে তিনি বলেন, ফুটপাতেও চাঁদাবাজি হয়। এটা আমাদের জন্য লজ্জার। আমরা চাঁদাবাজী করি না, করব না, আমরা কাউকে চাঁদা নিতেও দিব না। দূর্নীতি করব না, করতেও দিব না একথা বলাতে তারা বিপদে পড়েছেন। 

আমির বলেন, গুজব ছড়ানো হচ্ছে, আমরা ক্ষমতায় গেলে নাকি মায়েদেরকে ঘরে বন্দি করে রাখব। আমরা বলছি নারীরা ঘরে বাইরে কর্মস্থলে কথাও নিরাপদ নয়। আমরা ক্ষমতায় গেলে সকল ক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ রাখব। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ ও বিজয়ী হওয়া নিয়ে বলেন, শিক্ষার্থীরা মনে করেছে তারা নারী শিক্ষার্থীদের কাছেই নিরাপদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় মাস হয়ে গেছে চাঁদাবাজী, মাদক, সন্ত্রাস নেই।

ডা. শফিকুর রহমান বলেন, আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব, এই দিন শেষ, এবার যদি আমার ভোট অন্য কেউ দিতে চায় তাহলে তাকে ছেড়ে দেয়া হবে না। আমার ভোট আমি দিব, যাকে পছন্দ তাকে দিব।

তিনি বলেন, জনগণের জন্য, জনবান্ধব বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা কিছু দেয়ার প্রতিশ্রুতি দিবনা। সরকার গঠন করলে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ ও হাসাপাতাল করা হবে। দিনাজপুরে মেডিকেল কলেজ হাসাপাতালকে ১ হাজার শয্যায় উন্নিত করা হবে। প্রয়োজনে স্পেশালাইজড হাসাপাতাল করা হবে। সকল জেলায় মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান করা হবে। 

আমির বলেন, শূন্য থেকে ৫ বছরের সকল শিশুর বিনা পয়সায় চিকিৎসা নিশ্চিত করা হবে, ৬০/৬৫ বছরের বৃদ্ধদের বিনা পয়সায় চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে। আর মাঝা মাঝি রয়েছেন যারা নিজেদের চিকিৎসা খরচ নিজেরা চালাতে পারবে তারা পারবেন। আর যারা পরবেন না তাদের চিকিৎসার দায়ীত্ব নেয়া হবে। আর এসব কিছু করা হবে জনগণের দেয়া ভ্যাট, ট্যাক্স, করের টাকায়। কারণ আমারা এত টাকা কথায় পাব। 

তিনি বলেন, আসুন আমরা পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দেই। ভোটে সন্ত্রাস, নৈরাজ, অনিয়ম ও ইঞ্জিনিয়ারিং করবেন না, করলে কাউকে ছেড়ে দেয়া হবে না। কারণ মানুষ বিগত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেন নাই। ভোটের জন্যই এতো আন্দোলন, এতো ত্যাগ।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ছাত্র শিবিরের কেন্দ্রী সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ছয়টি আসনের প্রার্থী ও জেলার নেতৃবৃন্দ। 

এএইচএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝