ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিলেটে পৌঁছালেন তারেক রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৩৩ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ১০:৩৪ পিএম
X

ভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন।

বুধবার রাত ৮টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার সঙ্গে ছিলেন বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও স্ত্রী জোবাইদা রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতেই তারেক রহমানের এই সফর। সিলেটে পৌঁছানোর পর তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করবেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

সিলেট বিমানবন্দরে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি সড়কপথে হযরত শাহজালাল (র.)-এর মাজারে যাবেন এবং পরে খাদিমনগরে হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করবেন।

মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তার শ্বশুর, প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাওয়ার কথা রয়েছে। সেখানে কিছু সময় কাটানোর পর তিনি নগরীর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অবস্থান করবেন এবং সেখানেই রাত যাপন করবেন।

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধনের পর তারেক রহমান প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। দীর্ঘ ২১ বছর পর এবার তিনি দ্বিতীয়বারের মতো সেখানে যাচ্ছেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝