ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিংড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় একটি লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মিজানুর রহমান বাদী হয়ে প্রতিপক্ষের নয়জনের নাম উল্লেখ করে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামের একটি লিজ নেওয়া পুকুর নিয়ে বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন মৎস্যচাষি মিজানুর রহমান। এরই জেরে মঙ্গলবার রাতে ওই মৎস্যচাষির পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে তিনি দাবি করেন। এতে পুকুরের দেশীয় টেংরা, রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মিজানুর রহমান বলেন, এতে তাঁর প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঋণ ও মৎস্যখাদ্যের দোকানের বাকি পরিশোধ নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement