ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিরাজগঞ্জ-৬ আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১১ জন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:২৬ পিএম
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। 

বুধবার (২১ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রসাশকের সন্মেলন কক্ষে প্রতিদ্বদ্বী প্রাথীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রসাশক ও রিটানিং অফিসার আমিনুল ইসলাম। 

প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন - বিএনপি মনোনীত এম. এ. মুহিত (ধানের শীষ), ১০ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত এস. এম. সাইফ মোস্তাফিজ (শাপলা কলি), জেএসডি মনোনীত ইলোরা খাতুন (তারা), জাতীয় পার্টি মনোনীত মোঃ মোক্তার হোসেন (লাঙল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত মোঃ আনোয়ার হোসেন (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেজবাহ উদ্দিন (হাত পাখা), আম জনতার দল মনোনীত আসাদুল হক (প্রজাপতি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত আবু জাফর মোঃ আনোয়ারুস সাদাত (ঈগল), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোঃ মোশারফ হোসেন শহিদুল (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ ওয়াসেক ইকবাল খান মজলিস (হেলিকপ্টার)। 

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে সিরাজগঞ্জ- ৬ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।  এর মধ্যে যাচাই বাছাই কালে বিএনপি নেতা শফিকুল ইসলাম সালামের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরবর্তীতে ১০ দলীয় জোটের শরীক দল এনসিপির প্রার্থীকে এ আসনটি ছেড়ে দেয়ায়  জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ মিজানুর রহমান তার প্রার্থীতা প্রত্যাহার করেন।  

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মাসফিকা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, শাহজাদপুর উপজেলার একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ -৬ আসন গঠিত। 

এসবি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝