ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভালুকায় গাড়ির ধাক্কায় নারী নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম
X

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম জাহানারা আক্তার (৪০)। তিনি রাজৈ ইউনিয়নের চান্দাবরের বোর্ড বাজার এলাকার মৃত আনসারুলের স্ত্রী।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার থানার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানারা আক্তার ইসলামি ব্যাংকে এসেছিলেন টাকা উত্তোলনের জন্য। ব্যাংকের কাজ শেষ করে ফেরার পথে তিনি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের থানার মোড় এলাকায় রাস্তা পারাপারের চেষ্টা করেছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মিনি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন। নিহতের লাশ হাইওয়ে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝