ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ৩ জন, প্রতিদ্বন্দ্বী ২০ জন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম
X

সাতক্ষীরার ৪ টি আসনের মধ্যে জেলার এলডিপির একমাত্র প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ ও এবি পার্টির প্রার্থী জিএম সালাউদ্দীন জামায়াতের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। পাশাপাশি সাতক্ষীরা ৪ আসনের গণঅধিকার পরিষদ এর প্রার্থী এইচএম গোলাম রেজাও প্রত্যহার করেন। এতে আগামী নির্বাচনে জেলার ৪টি সংসদীয় আসনে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-১ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সুতরাং প্রার্থী হিসেবে বহাল থাকলেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের মো: ইজ্জতুল্লাহ, ইসলামি আন্দোলনের শেখ মো: রেজাউল ইসলাম, জাতীয় পার্টির জিয়াউর রহমানসহ ৫ জন।

সাতক্ষীরা-২ আসনে এলডিপি শফিকুল ইসলাম শাহেদ ও এবি পার্টির জিএম সালাউদ্দীন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ আসনে প্রার্থী হলেন বিএনপির আব্দুর রউফ, জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, জাতীয় পার্টির আশরাফুজ্জামান, বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী, ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম।

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এ আসনে তিনি ছাড়াও বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন, জামায়াতের হাফেজ রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী ও বিএমজেপির রুবেল হোসেন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের এইচএম গোলাম রেজা মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এ আসনে বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতের জিএম নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলনের বাংলাদেশ এর এস এম মোস্তফা আল মামুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১২ ফেব্রুয়ারীতে জেলার ৪টি আসনের ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটার ৬০৯টি কেন্দ্রের ৩ হাজার ৪১০টি কক্ষে ভোট প্রদান করবেন।

এমজেডআর/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝