ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নিয়ামতপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম
X

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে নিয়ামতপুর উপজেলা বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

সোমবার (১৯ জানুয়ারি) নওগাঁ জেলা বিএনপির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই দুই নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতারা সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি (বহিষ্কৃত) ডাঃ ছালেক চৌধুরীর পক্ষে প্রচারণা চালানোর মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলীয় শৃঙ্খলা ও নীতিমালা অমান্য করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে কাজ করার নির্দেশ পুনর্ব্যক্ত করেছেন।

টিএইচ/ এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝