ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাটমোহরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:২৮ পিএম
X

পাবনার চাটমোহরে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ইয়ানুর (২)। সে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে খেলতে খেলতে বাড়িতে রাখা একটি বালতির মধ্যে পড়ে যায় ইয়ানুর। অনেক খোঁজাখুঁজির পর বালতির পানির মধ্য থেকে ইয়ানুরকে উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারগাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আনোয়ার হোসেন।

আরআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝