ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ক্যানেল থেকে ড্রাম ভর্তি অজ্ঞাত লাশ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ পিএম
X

নারায়ণগঞ্জে একটি ক্যানেল থেকে ড্রাম ভর্তি একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকাল ৮টার দিকে গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল সংলগ্ন জালকুড়ি রোডের ক্যানেল পাড় থেকে লাশটি উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্র জানায়, স্থানীয়রা ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুললে ভেতরে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহটি পচন ধরতে শুরু করেছিল। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝