ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাটমোহরে যৌথ বাহিনীর অভিযান, জরিমানা আদায়
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:৫০ পিএম
X

পাবনার চাটমোহরে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের জারদিস মোড় এবং বাসস্ট্যান্ড এলাকায় পৃথক দুটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ১৪১টি যানবাহনে তল্লাশি চালিয়ে ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) এবং ওসি (তদন্ত) বিকেলে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২০টি যানবাহন থেকে ৬৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া একই দিন সন্ধ্যায় বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে তল্লাশি চালিয়ে ১০টি মোটরসাইকেল থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝