ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠন, চেয়ারম্যান ট্রাম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই।

‘বোর্ড অব পিস’-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নামও ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

শুক্রবার হোয়াইট হাউজের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার বোর্ডের ‘প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য’ হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ অবসানে ট্রাম্প একটি ২০ দফার পরিকল্পনার কথাও ঘোষণা দিয়েছেন। সাময়িকভাবে গাজা পরিচালনার তত্ত্বাবধান এবং পুনর্গঠন কার্যক্রমের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে এই বোর্ড।

এ ছাড়া একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙগা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েলও এই নির্বাহী বোর্ডের সদস্য থাকবেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, বোর্ডের প্রতিটি সদস্যের ওপর গাজাকে স্থিতিশীল করা এবং দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, এই বোর্ড গঠন করা হয়েছে। তিনি একে ‘যেকোনো স্থান ও যেকোনো সময়ের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড’ হিসেবে উল্লেখ করেন।

হোয়াইট হাউজ আরও জানিয়েছে, বোর্ডের বাকি সদস্যদের নাম আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝