ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গণভোটের বিষয়ে সরকার নিরপেক্ষ নয়: ফয়জ আহমেদ তৈয়্যব
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম
X

ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়্যব বলেছেন, 'জাতীয় নির্বাচনে সরকার নিরপেক্ষ হলেও, গণভোটের বিষয়ে সরকার নিরপেক্ষ নয়। সরকার হ্যাঁ এর পক্ষে। সরকারের নিরপেক্ষ থাকার কথা থাকলেও জাতীয় সংস্কার নিশ্চিতে সরকারি সুবিধা ও অর্থ ব্যয়ে হ্যাঁয়ের পক্ষে ভোট চাওয়াকে অপরাধ নয়।'

শুক্রবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাগণের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, 'জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের জীবনের বিনিময়ে অন্তর্বর্তী সরকার এসেছে সংস্কারের জন্য। আর প্রয়োজনীয় সংস্কার না হলে, পুনরায় ফ্যাসিবাদের উত্থান হতে পারে। সে কারণে, সরকার গণভোটে হ্যাঁ এর পক্ষে।'

তিনি বলেন, 'সরকার নাগরিকের সব সেবা একটি প্লাটফর্মে ডিজিটালাইজেশন করা লক্ষ্যে নাগরিক সেবা প্লাটফর্মের উদ্যোগ নিয়েছে, বর্তমানে এই পরিষেবায় ১২টি মন্ত্রণালয় যুক্ত হয়েছে। ভবিষ্যতে দেশের সকল মন্ত্রণালয় এই প্লাটফর্মে যুক্ত হবে। ফলে একটি স্থান থেকে নাগরিকরা সকল সেবা পাবে এবং এর মাধ্যমে উদ্যোক্তাও সৃষ্টি হবে।'
 
তিনি আরও বলেন, 'সরকার জনগণের হয়রানি ও শ্রমঘন্টা লাঘব করার জন্য নাগরিক সেবা বাংলাদেশ চালু করেছে। নাগরিক সেবার মাধ্যমে জনগণ যেন একই প্লাটফর্মে বিভিন্ন সেবা পেতে পারে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।'

নাগরিক সেবার প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের মনোবৃত্তি নিয়ে উদ্যোক্তাদের কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়্যব। 

খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটুআই‘র প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। 

স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। 

উদ্যোক্তা সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন এটুআই‘র হেড অব ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম।

চিফ টেকনোলজি এডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (উপ-সচিব) ফজলুল জাহিদ পাভেল, হেড অব কমিউনিকেশন মোহাম্মদ সফিউল আযম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার প্রায় ৫০০ উদ্যোক্তা অংশ নেন।

এসএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝