ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, সিসি ক্যামেরা ভাঙচুর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম
X

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার বুন্দিপাড়া গ্রাম বর্তমানে মাদক বিক্রেতাদের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসায়ীদের কার্যক্রমের প্রধান বাধা হয়ে দাঁড়ানো বাসাবাড়ির সিসি ক্যামেরা রাতের আঁধারে ভেঙে ফেলা হচ্ছে।

পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কানাহার বুন্দিপাড়া গ্রামের বাসিন্দা নুর ইসলাম জানান, তার বাড়ির আশপাশে নিয়মিত মাদক বিক্রি ও সেবনের আনাগোনা রয়েছে। পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি নিজ খরচে বাড়ির বাইরে তিনটি সিসি ক্যামেরা স্থাপন করেন।

তবে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে মুখে মাস্ক পরা দুই ব্যক্তি তার বাড়ির সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে এবং তার ছিঁড়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।

নুর ইসলাম আরও জানান, ঘটনার ভিডিও ফুটেজ তার মোবাইলে সংরক্ষিত রয়েছে এবং এ ঘটনায় তিনি ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “গ্রামে এখন ব্যাপক হারে মাদক ব্যবসায়ীর সংখ্যা বেড়েছে। এতে পরিবার নিয়ে নিরাপদে বসবাস করা কঠিন হয়ে পড়ছে।”

একই অভিযোগ করেন পাশের বাড়ির বাসিন্দা আমেনা বেগম ও পুতুল বেগমসহ আরও কয়েকজন। তারা জানান, মাদক বিক্রেতাদের দৌরাত্ম্যে এলাকার পরিবেশ চরমভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে এলাকায় স্বাভাবিক জীবনযাপন দুরূহ হয়ে পড়বে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এইচইউআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝