ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রধান শিক্ষক নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:২৬ পিএম
X
Advertisement

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা-বাটাজোড় সড়কের আজিজুল মেম্বারবাড়ী মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম আবু বকর সিদ্দিক (৫৫)। তিনি উপজেলার কাচিনা ইউনিয়নের খানপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন খানের ছেলে। আবু বকর সিদ্দিক ৭৮ নম্বর পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, তিনি নির্বাচনী প্রশিক্ষণ শেষে মোটরসাইকেল যোগে ভালুকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভালুকা মডেল থানার এসআই গোবিন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement