ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রেস্তোরাঁ ম্যানেজার উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম
X
Advertisement

খুলনায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সোনাডাঙ্গা এলাকার গুহা রেস্তোরাঁর ম্যানেজার নাজমুল হাসানকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে ডুমুরিয়া উপজেলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে পূর্ব বিরোধের জের ধরে সোনাডাঙ্গা গাজী মেডিকেলে কলেজ হাসপাতালের পাশের রেষ্টুরেন্ট ‘গুহা’ থেকে নজমুলকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশের তৎপরতায় তাকে ফিরিয়ে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। 

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, অপরহণকারীরা নজমুলের পূর্ব পরিচিত। অপহরণকারী সৌরভ এক সময় ওই রেষ্টুরেন্টে চাকরী করত। একটি ল্যাপটপ ও কিছু টাকার বিষয় নিয়ে সে চাকরীচ্যুত হয়। এ ঘটনার জের ধরে সৌরভ গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে কিছু লোক দিয়ে নাজমুলকে অপহরণ করে প্রথমে বটিয়াঘাটা ও পরে পাইকগাছায় দিকে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার রাতে এক নারীকে দিয়ে নাজমুলের বাড়িতে মুক্তিপণ দাবি করে। পরে বিকাশের মাধ্যমে ওই নারীকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। বিকাশের সূত্র ধরে আমরা তাদের লোকেশন ট্র্যাক এবং তাদের সাথে যোগাযোগ করতে থাকি। পুলিশের তৎপরতার কারণে অপহরণকারীরা তাকে ডুমুরিয়ার একটি স্থানে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে নাজমুল থানায় যোগাযোগ করে এবং পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। 

কেএমপি’র উপ- পুলিশ কমিশনার মোহাম্মাদ তাজুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পরপর আমরা এবং ডিবি পুলিশের একটি টিম কাজ শুরু করে দেই। অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা নিলেও সেটি পরবর্তীতে ফিরিয়ে দেয়। 

তনি বলেন, নাজমুলকে অপহরণ করে নিয়ে পাইকগাছা-কয়রার বিভিন্নস্থানে রেখে দেয়। পুলিশের তৎপরতায় অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় অপহৃত নাজমুলের ছোটভাই শাকিল হাসান বাদী হয়ে সৌরব ও আবিরের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে আরও ৫-৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। অপহরণকারীদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। 

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement