ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দাবি মানা না হলে মাঠে নামবেন না ক্রিকেটাররা: মিঠুন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম আপডেট: ১৫.০১.২০২৬ ৪:৫৬ পিএম
X

একের পর এক বিতর্কিত মন্তব্যে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। তার পদত্যাগের দাবিতে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ম্যাচে অংশ নেবেন না ক্রিকেটাররা—এমন অবস্থান জানিয়েছে সংগঠনটি।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, “আমরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে এসেছি। আমরা খেলাধুলার বিপক্ষে নই। কিন্তু সবকিছুর একটা সীমা আছে। এই বক্তব্যগুলোর মাধ্যমে পুরো ক্রিকেট অঙ্গনকে অপমান করা হয়েছে। প্রতিটি সেক্টরকে তিনি (এম নাজমুল ইসলাম) অসম্মান করেছেন। ক্রিকেটের প্রতি তার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে আমাদের দাবি মানা হলে।”

কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, ক্রিকেটারদের মর্যাদা ও অধিকার রক্ষায় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেন, ‘‘খেলার জন্য প্রস্তুত সবাই। খেলার বিপক্ষে কেউ না, তবে দাবি মেনে।’’ যদিও এখন পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা হয়নি ক্রিকেটারদের।

পরে মিঠুন আরও বলেন, ‘আমরা এখনই ঐ অবস্থানেই আছি। সোহান প্রথমেই যেটা বলেছে, আমরা খেলার বিপক্ষে না। সব কিছুর একটা সীমা আছে। সীমা ছাড়িয়ে গেলে… শুধু আমার না, এটা পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। সবাইকে অপমান করা হয়েছে।’

কোয়াব সভাপতি বলেন, ‘আইসিসি ট্রফি জেতা থেকেই যদি বলি, তখন থেকে এখন প্রতিটি সেক্টরকে অস্বীকার করেছেন। উনার কাছে বিশ্বকাপে খেলার কোনো দামই নেই। উনার কথায় ক্রিকেটের প্রতি শ্রদ্ধা দেখিনি। আমরা এখনও ওখানেই অনড় আছি।’

মিঠুন জানান, ‘উনারা খেলার জন্য এপ্রোচ করছেন। আমরা অবশ্যই খেলতে চাই, তবে আমাদের দাবি মানার পরে। আগের মতো সময় নিতে নিতে হদিস নেই, উনারা আজও এটাই চাচ্ছেন। আমাদের অবস্থান আজকের না, অনেক দিন পর্যবেক্ষণ করে এরপর।’

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝