ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নন্দীগ্রামে বিএনপির সাবেক দুই সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম
X
Advertisement

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সাবেক দুই সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে আজাদ ও পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান জুয়েলকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১৪ জানুয়ারি তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে হয়েছে।

এ কে আজাদ ও কামরুল হাসান জুয়েল বিষয়টি জানার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আমি আনন্দিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে বিএনপির লোক বিএনপির ঘরে ফিরে এসেছে। নতুন পুরাতন সবাই মিলে বিএনপির পতাকা তলে এসে আগামী দিনে এক সাথে কাজ করবো।

একেএ/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement