ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে মিনি ট্রাকসহ ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:৩২ পিএম
X
Advertisement

হবিগঞ্জে অভিনব কায়দায় পাচারকৃত বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি চৌকস টহলদল গত ১৩ জানুয়ারি সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ইট ও বালুবোঝাই একটি মিনি ট্রাক ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে গাড়িটি থামান।

তল্লাশি চালিয়ে ইট ও বালুর নিচে মাছের খাবারের বস্তার ভেতর অভিনব কৌশলে লুকানো অবস্থায় পরিবহনকৃত বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় জিরাভর্তি মিনি ট্রাকটি জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

চোরাচালান ও মাদকমুক্ত সীমান্ত গড়ে তুলতে সীমান্তবর্তী এলাকার সচেতন জনগণের সহযোগিতা কামনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসএমআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement