ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কালকিনিতে গ্যাস সিলিন্ডার মজুদ করায় জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:০৪ পিএম
X
Advertisement

মাদারীপুরের কালকিনিতে অনুমোদনের অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আবুল হাসনাত নামে ওই ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জননিরাপত্তা ও অগ্নিঝুঁকি বিবেচনায় অনুমোদনের বাইরে গ্যাস সিলিন্ডার মজুদ করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এ সময় কালকিনি থানা পুলিশ অভিযানে সহায়তা করে।

জেডএল/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement