ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আগামীর নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন : সালাহউদ্দিন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম আপডেট: ১৩.০১.২০২৬ ৩:৩৮ পিএম
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই যে সংসদে আর শুধু নৃত্য-গীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে, কোনো রকম সন্ত্রাসীর জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এ দেশের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন উঠে আসবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর সংসদে এমন আইন প্রণয়ন করা হবে, যার মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। আমরা এমন একটি সংসদ চাই যেখানে আর প্রশংসার স্তুতিবাক্যের প্রচলন থাকবে না। সংসদ সদস্যরা মানুষের পক্ষে কথা বলবেন, সেই সংসদে বিরোধিতা থাকবে। এমন একটি সংসদ গঠন করে আমরা বিশ্ব দরবারে নজির স্থাপন করতে চাই।

তিনি আরও বলেন, আগামীর নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে তা নির্ধারণের নির্বাচন। এই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। শুধু তাই নয়, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা যে প্রস্তুতি গ্রহণ করেছি, তা বাস্তবায়নের নির্বাচনও এটি। সুতরাং আমরা মনে করি, আগামীর নির্বাচন হবে এই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন জাতির ভাগ্য বদলে দেবে, গণতন্ত্র দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে এবং সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান একটি শক্তিশালী ভিত্তি লাভ করবে। এর মধ্য দিয়ে এসব প্রতিষ্ঠান গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝