ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম
X

কুষ্টিয়ার দৌলতপুরে চম্পা খাতুন (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। চম্পা খাতুন উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফ গ্রামের প্রবাসী আনসার আলীর স্ত্রী।

সোমবার সকালে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। 

পুলিশ সূত্রে জানা যায়, চম্পা খাতুন বাড়িতে একাই থাকতেন। তার স্বামী আনসার আলী দীর্ঘদিন প্রবাসে আছেন। ছেলে লেখাপড়ার কারণে বাহিরে থাকে। রবিবার রাতে গ্রামে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিল শেষে চম্পা খাতুন বাড়িতে ফিরে রাত আনুমানিক ১০টার দিকে নিজ ঘরে যায়। পরদিন সকালে জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দৌলতপুর থানার অফিসার (ওসি) আরিফুর রহমান বলেন, চম্পা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝