ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইবি শিবিরের নতুন নেতৃত্বের কেউই নিয়মিত ছাত্র নয়
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম
X

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের নবগঠিত কমিটির সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম, এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া কেউই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র নয়।

জানা গেছে, সভাপতি ইউসুব আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর ইবির ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (IIER) অধীনে কোর্স করছেন। এছাড়া, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন বিএমইএড (ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন) ও এমফিল ভর্তিচ্ছু বলে জানা গেছে। তবে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র নয়।

নবনির্বাচিত সভাপতি ইউসুব আলী ইবির আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের, এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি আল-ফিকহ অ্যান্ড ল' বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

গত ১০ জানুয়ারি, ২০২৬ সেশনের জন্য ইবি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুব আলী এবং সেক্রেটারি হিসেবে রাশেদুল ইসলাম রাফি। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাকারিয়া হোসাইন।

নবনির্বাচিত সভাপতি ইউসুব আলী বলেন, আমাদের স্নাতক ও স্নাতকোত্তর শেষ হয়ে গেছে। তাই সবাই এমফিল ভর্তিচ্ছু। আমি বর্তমানে IIER-এর অধীনে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি আছি। এছাড়া, বিএমইএড ও এমফিলে ভর্তি প্রত্যাশী। নতুন সেক্রেটারি অনার্স শেষ করেই লাইব্রেরি সায়েন্সে ভর্তি আছেন এবং তিনিও এমফিল ভর্তিচ্ছু। সাংগঠনিক সম্পাদক বিএমইএড ও এমফিল ভর্তি প্রত্যাশী। আগামী ১৬ তারিখ বিএমইএডের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি ইউসুব আলী পূর্বের কমিটিতে সেক্রেটারি হিসেবে এবং নবনির্বাচিত সেক্রেটারি পূর্বের কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জেআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝