ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মতভেদের উর্ধ্বে উঠে যেনো বসবাস করতে পারি: সালাহউদ্দিন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম
X

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “সবাই যেনো মতভেদের উর্ধ্বে উঠে সামাজিকভাবে পারস্পরিক ভাই, বন্ধু ও নাগরিক হিসেবে বসবাস করতে পারি।” এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর পিতা এবং চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজ উদ্দিন আহমদের জানাজায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

এসময় মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় মানুষের ঢল নামে।

সিরাজ উদ্দিন রবিবার রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝