ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আপনাদের অনুপ্রেরণায় হতে পারে রিংকুর স্বপ্নপূরণ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:১৪ পিএম আপডেট: ১২.০১.২০২৬ ১২:২০ পিএম
X

সারাদেশ থেকে নতুন সুর ও শিল্পীকে খুঁজে বের করতে 'সবুজ সুরের সন্ধানে সিজন ১' এর আয়োজন করেছে পিওজে মিউজিক ক্লাব। এই প্রতিযোগিতায় সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার পথে আপনাদের লাইক, কমেন্ট আর শেয়ারই হতে পারে টাঙ্গাইলের মেয়ে রিংকু সরকারের স্বপ্নপূরণের সিঁড়ি। রিংকুর স্বপ্নের পথে আপনারাই ওর অনুপ্রেরণা, পথপ্রদর্শক ও সঙ্গী।

রিংকু সরকারকে সাপোর্ট করতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে হবে এই লিংকে (https://www.facebook.com/share/v/16e7sm2CW3)।

'সবুজ সুরের সন্ধানে সিজন ১' প্রতিযোগীতায় অংশ নিতে সারাদেশ থেকে অনলাইনের মাধ্যমে (গান রেকর্ড করে পাঠানো হয় তাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে) গান পাঠানো হয়। সেখান থেকে সেরা ১৬ জন শিল্পী নির্বাচিত করা হয়। যাদের নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এই ১৬ জন থেকে ১০ জন শিল্পীকে ফাইনালে নেওয়া হবে।

৫০ নম্বর থাকবে বিচারকদের কাছে আর ৫০ নম্বর ভোটের মাধ্যমে যুক্ত হবে।

ছোট বেলা থেকেই কণ্ঠশিল্পী হবার স্বপ্ন রিংকু সরকারের। টাঙ্গাইল সদর উপজেলার রণদা সরকারের কন্যা রিংকু পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি শেখ ফজলাতুন্নেছা কলেজ (পরিবর্তিত নাম- টাঙ্গাইল সরকারি মহিলা কলেজ) থেকে এইচএসসি পাশ করেন। তিনি বর্তমানে সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি এন্ড কলেজে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়ণরত।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝