রাঙামাটি মেডিকেল কলেজ চালুর আন্দোলনে সংহিসতায় নির্মমভাবে খুন হওয়া মনির হোসেনর নামে একটি হলের নামকরণ করার দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
রোববার সকালে রাঙামাটি মেডিকেল কলেজের সামনে মনিরের নামে হল নামকরণ করাসহ তার পরিবারকে সরকারি চাকরি দেওয়া ও পুনর্বাসন করার দাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
বিক্ষোভ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ন সম্পাদক মো. হারুন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে 'শহীদ' মনির হোসনের নামে মেডিকেল কলেজের একটি হলের নামকরণ করতে হবে এবং তার পরিবারকে পুনর্বাসন করতে হবে। একই দিন জেএসএস সন্ত্রাসীদের হামলায় গুরত্বর আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং অবিলম্বে মেডিকেল কলেজ এর স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। অন্যথায় পিসিসিপি আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারী দেন বক্তারা।
উল্লেখ্য, ২০১৪ সালের ১০ জুন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষাকার্যক্ষম উদ্বোধনের দিন মেডিকেল কলেজ স্থাপন করার পক্ষ ও বিপক্ষ পক্ষের মধ্য সংগঠিত সংঘর্ষে মনির হোসেন নিহত হন।
আইকেআই/এসআর