ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দূর্বৃত্তের ছুরিকাঘাতে হাইসচালকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক হাইসচালকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে হাটহাজারী-রাঙামাটি মহাসড়কের কলাবাগান সংলগ্ন এলাকার এ ঘটনা ঘটে।

নিহত মাহবুল আলম (৩০) পৌরসভার আজিমপাড়া সাব্বির বাপের বাড়ির মৃত আবদুল নবীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাহবুল আলম শনিবার রাতে একটি সামাজিক অনুষ্ঠানের ভাড়া শেষে কলাবাগান সংলগ্ন এলাকায় এলে সিএনজিযোগে একদল দূর্বৃত্তদের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দূর্বৃত্তরা তার বুকে ও পেটের বাম পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। সে সময় তিনি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন মাহবুল আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। চমেকে নেয়ার পথে ভোরে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

জেলা কার-মাইক্রো জিপ সমিতি সভাপতি মো. ইব্রাহিম এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ জাহেদুল রহমান বলেন, 'এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।'

ইউএন/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝