ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে মুদি দোকানে লুটপাট-ভাঙচুর, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম
X
Advertisement

পটুয়াখালীর বাউফলে একটি মুদি দোকানে লুটপাট, ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল ও বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর দিয়ারা চৌরাস্তায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আবুল হোসেনের মালিকানাধীন একটি মুদি দোকানে স্থানীয় ছাত্রদল নেতা সোহেল রাঢ়ির নেতৃত্বে মুজাহিদ, জহিরুল ও সাইফুলসহ ১৫-২০ জন ব্যক্তি হামলা চালায়। এ সময় তারা দোকানে থাকা বিভিন্ন পণ্য লুট করে নিয়ে যায় এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করে। বাঁধা দিতে গেলে দোকান মালিক আবুল হোসেনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

আহত আবুল হোসেন বলেন, গত তিন-চার দিন ধরে সোহেল রাঢ়ি আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার দোকানে হামলা চালায়।

অভিযুক্ত সোহেল রাঢ়ি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো চাঁদা চাই নাই। আবুল হোসেন বিগত দিনে আওয়ামী লীগ করেছে। কারা তার দোকান ভাংচুর করেছে আমি জানি না।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, জামায়াতের আমির বিষয়টি আমাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement