ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাইবান্ধায় খাটের নিচে মিলল ৪ কেজি গাঁজা, কারবারি গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম
X

গাইবান্ধা সদর উপজেলায় কামাল হোসেন (৫০) নামের এক মাদক কারবারির খাটের নিচ থেকে ৪ কেজি ৮৫ গ্রাম গাঁজা জব্দ করেছে র‌্যাব। একইসঙ্গে কামাল হোসেনকেও গ্রেফতার করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারবারি কামাল হোসেন উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী বারটিকরী গ্রামের জয়নাল মিয়া ও ঠান্ডা রানী দম্পতির ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল কামাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার শয়ন ঘরের খাটের নিচ থেকে ৪ কেজি ৮৫ গ্রাম শুকনো গাঁজা জব্দসহ কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। 

ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেইসঙ্গে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

টিএইচজে/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝