ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : সমাজকল্যাণ সচিব
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৩:১৭ পিএম
X
Advertisement

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, সাংস্কৃতিক চিত্তবিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করতে পারলে মাদকের মতো সামাজিক মহামারির হাত থেকে সমাজকে মুক্ত করা সম্ভব।


শনিবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন খুলনা বিভাগের আবাসিক প্রতিষ্ঠানসমূহের নিবাসীদের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


সমাজকল্যাণ সচিব বলেন, সরকারের ৯৬টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে ২৯টি সরাসরি সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করে থাকে, যার উপকারভোগীর সংখ্যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১ কোটি ২৩ লাখ। প্রতিবছর সমাজসেবা অধিদপ্তর আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমাদের শিশুরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।


তিনি আরও বলেন, আমাদের এই শিশুদের জন্য যেসব সুবিধা প্রদান করা হচ্ছে, তা এখনও অপর্যাপ্ত। এসব সুবিধার পরিধি আরও বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা জানেন, আমরা এই শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করে থাকি। কিন্তু শুধু লেখাপড়া করলেই হয়তো তারা বেঁচে থাকবে, মনের খোরাক পূরণ হবে না। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা অন্তত কিছু সময়ের জন্য হলেও আমাদের এই সন্তানদের চার দেয়ালের বাইরে নিয়ে আসতে পেরেছি।


খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাস, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়।


দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলার ১৫টি শিশু পরিবারের শিশুরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিশু পরিবারের শিশুরা কুচকাওয়াজে অংশ নেয়।


পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ মহেশ্বরপাশা ছোটমণি নিবাস পরিদর্শন করেন।


এসএস/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement