মুন্সীগঞ্জের শ্রীনগরে একাধিক মামলার পলাতক আসামি শুটার ইয়াসিন (১৮)কে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে শ্রীনগর উপজেলার বাঘড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুটার ইয়াসিন পশ্চিম বাঘড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গত ১৬ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে বাঘড়া বাজার সংলগ্ন একটি ফার্নিচারের দোকানে শান্ত রাজবংশী (২৪)-কে শুটার ইয়াসিন পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত ইয়াসিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সহ আরও একাধিক মামলা রয়েছে।
এমএইচ/আরএন