ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙামাটি জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:১০ পিএম
X

নানান অভিযোগের ভিত্তিতর রাঙামাটি জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার সকালে দুদকের একটি টিম হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে।

অভিযানকালে দুদক টিম হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের উপস্থিতি, রোগীদের সেবা প্রদান ঠিকভাবে হচ্ছে কি না, হাসপাতালে আগত সেবা গ্রহীতাদের সঙ্গে সংশ্লিষ্টদের আচরণসহ সার্বিক সেবার মান পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে হাসপাতালের ঔষধের মজুদ, রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান ও ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমে কোনো অনিয়ম রয়েছে কি না—তা খতিয়ে দেখা হয়।

দুদক টিম হাসপাতালের জরুরি বিভাগ, ওয়ার্ড, বহির্বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় সেবা গ্রহীতাদের কাছ থেকে পাওয়া অভিযোগ ও মতামত নোট করে নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন। তাঁর সঙ্গে ছিলেন উপ-সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও সহকারী পরিদর্শক মো. আবু সাদেক।

অভিযানকালে উপস্থিত ছিলেন রাঙামাটির  সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা. শওকত আকবর।

দুদক জানায়, অভিযানে সংগৃহীত তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রস্তুত করা হবে। অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝