ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেশের উন্নয়নে ইইউর সহযোগিতা চাইলেন তারেক রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:০৮ পিএম
X

দেশের উন্নয়ন কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ইইউর নির্বাচনি পর্যবেক্ষক দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত চলে।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, বিএনপি আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেবে। পাশাপাশি নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেছেন তারেক রহমান।

নজরুল ইসলাম খান আরও বলেন, এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও গুরুত্বকে তুলে ধরে।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে নেতৃত্ব দেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিষয়ক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপালোনি। তার সঙ্গে ছিলেন দক্ষিণ এশিয়া বিভাগ–সংক্রান্ত ডেপুটি হেড অব ডিভিশন মনিকা বাইলাইতে, ইইএএসের লিগ্যাল অ্যাডভাইজার স্পাক রাসতিয়াস্লাভ এবং ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝