ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে: ডিসি আরেফীন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম
X

হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, ‘এ প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সকল ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে, ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট উপজেলা হল রুমে বীর মুক্তিযোদ্ধা, সুধীজ, স্থানীয় জনপ্রতিনিধ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাজিদুল ইসলাম, চা বাগানেরব শ্রমিক নেতা স্বপন সাঁওতালসহ অনেকেই। 

জেলা প্রশাসক আরও বলেন, আমরা দীর্ঘদিন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০/৩৫ তারা কিন্তু ভোটই দিতে পারেননি এমন অনেকেই আছেন। সেই পর্যায় থেকে এবার বন্ধ্যাত্বের অবসান হবে। এই বন্ধ্যাত্ব ঘোচানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। সরকারের পক্ষ থেকে আমরাও চাই আপনাদের এলাকায় গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হোক।’

এমএসজেএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝