ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে বেশি দামে গ্যাস সিলিন্ডার, ক্ষুব্ধ সাধারণ মানুষ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম
X
Advertisement

পটুয়াখালীর বাউফলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হওয়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকার নির্ধারিত ১৩০৬ টাকা দামের গ্যাস সিলিন্ডার খুচরা বাজারে ১৪৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভোক্তারা জানান, প্রতি সিলিন্ডারে অতিরিক্ত প্রায় ১৫০ টাকা গুনতে বাধ্য হচ্ছেন তারা। এতে করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ও ডিলার কৃত্রিম সংকটের অজুহাত দেখিয়ে নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি করছেন। রান্নায় গ্যাসের ওপর সম্পূর্ণ নির্ভরশীল পরিবারগুলো বিকল্প না থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত দামেই গ্যাস কিনছেন।

বাউফল বাজারের বাসিন্দা তানজিলা নামের এক গৃহিণী বলেন, সরকার দাম নির্ধারণ করলেও বাজারে তার কোনো প্রতিফলন নেই। ব্যবসায়ীরা নিজেদের মতো করে দাম হাঁকাচ্ছেন, দেখার যেন কেউ নেই।

আরেক ভোক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক সপ্তাহ আগেও ১২৫০ টাকায় গ্যাস সিলিন্ডার কিনেছি। এখন সেই একই সিলিন্ডার কিনতে ১৪৫০ টাকা দিতে হচ্ছে। এটা প্রকাশ্য লুটপাট।

তবে ব্যবসায়ীরা বাড়তি দামের বিষয়ে পরিবহন খরচ ও অন্যান্য ব্যয়ের অজুহাত দেখালেও ভোক্তারা এসব যুক্তি মানতে নারাজ।

সচেতন মহল মনে করছেন, নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার না করলে এ ধরনের অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে একাধিকবার বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement