ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দক্ষ জনশক্তি গড়তে শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় অপরিহার্য: কুয়েট ভিসি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম আপডেট: ০৫.০১.২০২৬ ৫:০৭ পিএম
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলা সময়ের দাবি। 

তিনি বলেন, গ্র্যাজুয়েটদের শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে “স্ট্রেন্থেনিং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন উইথ খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (কুয়েট)” শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। 

কুয়েট আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলভ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আসিফ এম. জামান। বিশেষ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিজনেস, এক্সিলেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার পরিচালক আলী রেজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. নূর কুতুবুল আলম। উদ্বোধনী অধিবেশন শেষে কারিগরি সেশনগুলোতে শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্ভুক্ত সিভিল ইঞ্জিনিয়ারিং, বিইসিএম, ইউআরপি ও আর্কিটেকচার বিভাগ এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম)-এর শিক্ষক, স্নাতকোত্তর শিক্ষার্থী ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝