ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কমলগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৯:০৩ পিএম
X

মৌলভীবাজারের কমলগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় দুর্জয় শব্দকর (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

রোববার (৪ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে কমলগঞ্জ-মুন্সিবাজার সড়কের ঠাকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই পিকআপ ভ্যানকে আটক পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। নিহত বৃদ্ধা দুর্জয় শব্দকর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুরান্দপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্জয় শব্দকর ঠাকুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান পেছন থেকে বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনাস্থলে গিয়ে কমলগঞ্জ থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পিকাপ ভ্যানটি জব্দ করে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝