ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অজ্ঞান পার্টির খপ্পরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১:৩১ পিএম আপডেট: ০৪.০১.২০২৬ ১:৩৬ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার গোয়ালন্দ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে শনিবার সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাশিদুল ইসলাম বলেন, 'নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। মৃতদেহের পরিচয় শনাক্ত ও ক্রাইমসিন প্রস্তুতের জন্য পিবিআই ও সিআইডির ফরেনসিক ইউনিটকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার চৌরহাস মোড় এলাকা থেকে একটি লোকাল বাসে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বাসের ভেতরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে বাসের যাত্রীরা তাকে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অজ্ঞান পার্টির কোনো চক্র চেতনানাশক প্রয়োগ করে তাকে অচেতন করে সর্বস্ব লুটে নিতে পারে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার সাথে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে গোয়ালন্দ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, 'ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি অজ্ঞান পার্টির কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

এসআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝