Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: সকড়ে একই পরিবারের ৪ জনসহ প্রাণ গেল ৫ জনের      সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      

শেরপুরে ৩টি আসনে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ১৫৮)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি সংসদীয় আসন থেকে মনোনয়ন দাখিলকারী ১৬ প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এবং এক প্রার্থীর মনোনয়ন স্থগিত ও অপর ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

শনিরবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনিগন্ধায় ও ঘোষণা দেওয়া হয়।

মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- শেরপুর-১ সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া।

শেরপুর- ২ সংসদীয় আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ।

শেরপুর- ৩ সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দিন।

অন্যদিকে, শেরপুর-১ আসনে ঋণ খেলাপীসহ একাধিক কারণে বাতিল করা হয়েছে জাতীয়পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মইনুল ইসলামের মনোনয়নপত্র।

দ্বৈত নাগরিকত্ব থাকায় শেরপুর- ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব ও দলীয় মনোনয়ন না থাকায় বাতিল করা হয়েছে ইলিয়াস খানের মনোনয়নপত্র। ঋণ খেলাপীর কারণে বাতিল করা হয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলালের মনোনয়নপত্র। তবে শেরপুর- ৩ আসন থেকে কারও মনোনয়নপত্র বাতিল বা স্থগিত করা হয়নি।

এমএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close