ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:২৯ পিএম আপডেট: ০২.০১.২০২৬ ১০:৩০ পিএম
X

সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, ড. কামাল হোসেনকে হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) তে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে হুইলচেয়ারে করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়েছিলেন ড. কামাল হোসেন। সেখানে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি। বর্তমানে তিনি শারীরিকভাবে বেশ দুর্বল। তাঁর নিউমোনিয়া ধরা পড়েছে। চিকিৎসকেরা বোর্ড বসিয়ে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। ২৪ ঘণ্টা পার হলে পরিস্থিতি স্পষ্ট হবে।

ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝